Homeবাংলাদেশবরিশালবানারীপাড়ায় স্মরণিকা ‘প্রগতি’প্রকাশনার মোড়ক উন্মোচন

বানারীপাড়ায় স্মরণিকা ‘প্রগতি’প্রকাশনার মোড়ক উন্মোচন

জাকির হোসেন,বরিশাল প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ প্রগতি লেখক সংঘ বানারীপাড়া শাখার উদ্যোগে স্মরনিকা ‘প্রগতি’ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

বুধবার (৭ সেপ্টেম্বর) বানারীপাড়ার সংস্কৃতি সংগঠন নতুনমুখ মিলনায়তনে বিকেল এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রগতি লেখক সংঘের সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিকের সভাপতিত্বে মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ বরিশাল জেলা শাখার সভাপতি বিশিষ্ট কবি ও ছড়াকার অপূর্ব গৌতম।

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ বানারীপাড়া শাখার সাধারণ সম্পাদক এবং প্রগতি প্রকাশনার সম্পাদক এস মিজানুল ইসলামের সঞ্চালনায় আলোচনা করেন প্রধান অতিথি বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা খেলাঘর আসরের সভাপতি মোশাররফ হোসেন, কবি ও লেখক শিক্ষক আব্দুল আউয়াল মিলন, শিক্ষক মোঃ আতিকুর রহমান।

উপস্থিত ছিলেন নতুনমুখের সম্পাদক মোঃ শাজাহান, লেখক অনুপ কুমার গুহ, সাবেক শিক্ষক হরে কৃষ্ণ বিশ্বাস, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মোঃ জাহিদ হোসেন, শিক্ষক বিমল ঘরামী, খেলঘর সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, শিক্ষক মোঃ হাসান আহমেদ প্রমূখ।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments