Homeসিলেট সংবাদহঠাৎ সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে দুদক

হঠাৎ সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে দুদক

সিলেট অফিস:: সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের বিরুদ্ধে অনিয়ম-দুর্ণীতির অভিযোগ দীর্ঘদিনের। এ নিয়ে বিভিন্ন সময় জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও পাল্টেনি এর দৃশ্য। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় পাসপোর্ট অফিস পরিদর্শন করেছে দুর্ণীতি দমন কমিশনের (দুদক) একটি টিম। প্রাথমিক তদন্তের জন্য এ পরিদর্শন করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তদন্ত রিপোর্ট প্রধান কার্যালয়ে প্রেরণের পর প্রমাণ সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সিলেট কার্যালয়ের উপ পরিচালক নূর-ই-আলম। তিনি জানান, আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে। প্রধান কার্যালয় থেকে প্রাথমিক তদন্তের অনুমোদন পাওয়ায় বৃহস্পতিবার দুপুরে দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিনের নেতৃত্বে একটি টিম পাসপোর্ট অফিসে যায়। আগামী সপ্তাহে তদন্ত রিপোর্ট প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এরপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments