Homeবাংলাদেশআজমির শরিফে নামাজ আদায় প্রধানমন্ত্রীর

আজমির শরিফে নামাজ আদায় প্রধানমন্ত্রীর

ভারতের রাজস্থানের আজমিরে খাজা গরিব নওয়াজ দরগাহ শরিফ জিয়ারতের সময় সেখানে আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) নামাজ আদায় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

সচিব বলেন, আজমির শরিফে প্রধানমন্ত্রী দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় নফল নামাজ আদায়, ফাতেহা পাঠ ও মোনাজাত করেছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা আজমির দরগাহ শরিফে কিছু সময় কাটান। এ সময় তিনি বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

এর আগে, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) দিল্লি পৌঁছান। সফর শেষে আজ প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments