Homeবিনোদনডিভোর্সের পর হানি সিং স্ত্রীকে দিলেন ১ কোটি রুপি

ডিভোর্সের পর হানি সিং স্ত্রীকে দিলেন ১ কোটি রুপি

জনপ্রিয় র‌্যাপার হানি সিং ও তার স্ত্রী শালিনী তালওয়ারের মধ্যে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স সম্পন্ন হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দিল্লির সাকেট জেলা আদালতে তাদের ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর তার স্ত্রী শালিনীর হাতে এক কোটি রুপির চেক তুলে দেন হানি সিং।

উল্লেখ্য,গত বছর হানি সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থা, মানসিক নির্যাতন ও আর্থিকভাবে নিগ্রহের অভিযোগ তুলে মামলা করেন শালিনী। এই গায়কের কাছে ২০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবিও করেন শালিনী।

কিন্তু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে হানি নিং ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এক বিবৃতিতে তিনি লেখেন, ‘আমার ও পরিবারের বিরুদ্ধে ২০ বছরের সঙ্গী/স্ত্রী শালিনী তালওয়ারের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণিত অভিযোগে খুবই ব্যথিত হয়েছি। এই অভিযোগগুলোর বেশিরভাগই জঘন্য। অতীতে আমাকে ও গানের কথা নিয়ে সমালোচনা, শারীরিক অবস্থা, মিথ্যা সংবাদ সত্ত্বেও কখনো জনসম্মুখে কোনো বিবৃতি দিইনি। কিন্তু এবার চুপ থাকার কোনো মানেই দেখছি না কারণ অভিযোগ আমার বৃদ্ধ মা-বাবা ও ছোট বোনের বিরুদ্ধে, যারা কঠিন সময়ে আমার পাশে থেকেছেন। এই অভিযোগগুলো ঘৃণ্য ও মানহানিকর।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments