Homeপ্রবাসবাংলাদেশি নাগরিক রিয়াদুল ইসলাম রবিন গ্রেড ক্যাম্ব্রিজ ৯ এ প্রথম স্থান অর্জন

বাংলাদেশি নাগরিক রিয়াদুল ইসলাম রবিন গ্রেড ক্যাম্ব্রিজ ৯ এ প্রথম স্থান অর্জন

ওয়াসীম আকরাম, লেবানন থেকে:- “বাবা” ওয়াসীম আকরাম বাংলাদেশি ও “মা” সুদারমা লতা নিলমিনি শ্রীলঙ্কান তাদের দাম্পত্য জীবনে ২০০৮ সাল ১৩ ফেব্রুয়ারিতে লেবাননে ফুটফুটে পুত্র সন্তানের জম্ম গ্রহণ করে। জম্মের পর লেবাননে ছয় বছর আবাসিক কার্ড পেলেও পরবর্তীতে এদেশের সরকারের নতুন নিয়মে আবাসিক কার্ড নবায়ন করতে না পেরে অবশেষে নানার দেশ শ্রীলঙ্কাতে বসবাসে যেতে হয় রবিনকে। রবিনের দাদা-দাদীর অবর্তমানে দায়িত্বে রাখার তেমন কেহ না থাকায় মায়ের দেশ শ্রীলঙ্কা যাওয়া হয় তার। সেখানে যাওয়ার পর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে “Yoshida shokanji International school” এ ক্যাম্ব্রিজ সিস্টেম লেখাপড়া শুরু করে রবিন।

গত ৬ সেপ্টেম্বর ২০২২ ইংরেজি তার স্কুল থেকে গ্রেড ক্যাম্ব্রিজ ৯ এর ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এতে রবিন ৬ বিষয় “A স্টার ” এবং ১ বিষয় “A” এভারেস্ট “A স্টার ” পেয়ে প্রথম স্থান অর্জন করে। এর আগেও প্রত্যেক ক্লাসের ফাইনাল পরীক্ষায় সে প্রথম স্থান অর্জন ধরে রেখে এসেছে।

রবিনের মা-বাবা তার এমন সাফল্যে গর্বিত এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। রবিনের দেশের বাড়ী বা ঠিকানা ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নে উত্তর তারা কুচা গ্রামে।

আজ ৯ সেপ্টেম্বর থেকে “ও লেভেল ” ক্লাসের প্রথম দিন শুরু হয়েছে। আগামী বছর এপ্রিল /মে মাসে তার ফাইনাল পরীক্ষা হবে।

রবিন এই সাফল্যের জন্য মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন এবং তার স্কুল, শিক্ষক ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান।সে Biologyতে ৯৯% নিয়ে ডাক্তার হতে আশায় সকলের দোয়া কামনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments