Homeআজকের শীর্ষ সংবাদআট মাসে ৩৬৪ শিক্ষার্থীর আত্মহত্যা

আট মাসে ৩৬৪ শিক্ষার্থীর আত্মহত্যা

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশনের একটি জরিপ প্রকাশ করেছে। সেখানে বলা হয় দেশে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৩৬৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে ১৯৪ জনই ছিল স্কুলপড়ুয়া শিক্ষার্থী। আর কলেজপড়ুয়া ৭৬ জন এবং ৫০ জন ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ৪৪ জন মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীও আত্মহত্যার মাধ্যমে জীবনাবসানের পথ বেছে নিয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে এক প্রেস কনফারেন্সে এ তথ্য প্রকাশ করেছে সংগঠনটি।

জরিপে দেখা যায়, প্রতি মাসে গড়ে ৪৫ জনের বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ১৪-১৬ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি, এই বযসী ১৬০ জন আত্মহত্যা করেছে। ৭ বছরের এক শিশুও আত্মহত্যা করেছে।

জরিপে বলা হয়, গত ৮ মাসে ৪৪ জন মাদ্রাসাশিক্ষার্থী আত্মহত্যা করেছে। ঢাকা বিভাগে আত্মহত্যার হার বেশি। ১৫০টা জাতীয় ও স্থানীয় পত্রিকার তথ্য থেকে জরিপ করেছে সংগঠনটি। ২০২১ সালে ১০১ শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, নারায়ণগঞ্জের এডিসি (শিক্ষা ও আইসিটি ডিভিশন) আজিজুল হক মামুন এবং আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments