Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকহেলিকপ্টারে বসে ইমরান খানের নামাজের ভিডিও ভাইরাল

হেলিকপ্টারে বসে ইমরান খানের নামাজের ভিডিও ভাইরাল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের হেলিকপ্টারে নামাজ পড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, ভ্রমণকালে হেলিকপ্টারে বসেও সময়মতো নামাজ আদায় করায় অনেকেই তার প্রশংসা করেছেন। তবে বিষয়টি নিয়ে সমালোচনাও করেছেন অনেকে।

জানা গেছে, আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে পুরো পাকিস্তান চষে বেড়াচ্ছেন ইমরান খান। সম্প্রতি তিনি খাইবার-পাখতুনখোয়া সফর করছেন।

ওই অঞ্চলের পাহাড়ের ওপর দিয়ে হেলিকপ্টারে যাওয়ার সময় তিনি সামনের সিটে বসে নামাজ আদায় করেন। পেছন থেকে কেউ তা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments