Homeবাংলাদেশআরও একটি ছাদখোলা বাস প্রস্তুত হচ্ছে

আরও একটি ছাদখোলা বাস প্রস্তুত হচ্ছে

দেশে ছাদখোলা বাস ছিল না। ফলে দ্বিতলা বিষ্টিশ বাস কেটে ছাদখোলা বাস বানিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতার পর নারী ফুটবলারদের সংবর্ধনা দিতে এই বাসটি ব্যবহার করে বিআরটিসি।

ওই বাসের সঙ্গে আরও একটি বাস যুক্ত হচ্ছে সংস্থাটির বহরে। চাহিদা থাকায় এরইমধ্যে আরও একটি বাসের ছাদ খোলার কাজ শুরু করেছে সংস্থাটি।

দ্বিতীয় ছাদখোলা বাসটি ১৮ অক্টোবর শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে ব্যবহার করা হতে পারে। মতিঝিল ডিপোতে ওই বাসকে প্রস্তুত করা হচ্ছে। সব কাজ শেষ হতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে।

মতিঝিল বাস ডিপোর ম্যানেজার মো. মাসুদ তালুকদার বলেন আরও একটি ছাদখোলা বাস বিআরটিসির বহরে যুক্ত হবে। এটা প্রস্তুত হতেক সপ্তাহ খানেক সময় লাগবে। বাসের ছাদ কাটা শেষ হয়েছে। এখন রঙের কাজ বাকি। শেখ রাসেল দিবসে এটা উন্মুক্ত হবে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments