Homeঅর্থনীতিবাড়ল চিনির দাম, কমল পাম অয়েলের

বাড়ল চিনির দাম, কমল পাম অয়েলের

চিনির দাম কেজিতে ৬ টাকা বাড়িয়ে খোলা চিনি প্রতি কেজি ৯০ টাকা এবং প্যাকেটজাত চিনি ৯৫ টাকা করা হয়েছে। আর পাম অয়েল সুপার প্রতি লিটারে ৮ টাকা কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে, যা আগে বিক্রি হতো ১৩৩ টাকায়।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সভা শেষে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।

সিনিয়ির সচিব বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ডলারের উপর ভিত্তি করে চিনি ও পাম অয়েলের দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। বিকেলের মধ্যে এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments