Homeবাংলাদেশঢাকাট্রেনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৫

ট্রেনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৫

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে একটি ট্রেনে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ১নং প্ল্যাটফর্মে থেমে থাকা তুরাগ কমিউনিটি নামে একটি লোকাল ট্রেনে ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করে রেলওয়ে থানা পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন (২১), নাইম (২৫), নাজমুল (২৫), আনোয়ার (২০) ও রোমান প্রকাশ কালু (২২)।

আজ শনিবার কমলাপুর থেকে একটি সূত্র জানায়, ওই তরুণী নেত্রকোনা থেকে একটি ট্রেনে করে কমলাপুরে আসে। পরে গ্রেপ্তারকৃতরা তাকে ১নং প্ল্যাটফর্মের একটি লোকাল ট্রেনে নিয়ে ধর্ষণ করে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস বলেন, ধর্ষণের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হলেও তাদের মধ্যে ইমরান নামে একজন এখনো পলাতক আছেন। বর্তমানে ওই তরুণী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে চিকিৎসাধীন আছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments