Homeআজকের শীর্ষ সংবাদতৃণমূল কংগ্রেসের মধ্যে বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

তৃণমূল কংগ্রেসের মধ্যে বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে সদ্যই ক্ষমতা হারানো তৃণমূল কংগ্রেস ভাঙনের মুখে রয়েছে।

দলটির বেশিরভাগ নির্বাচিত বিধায়ক বিদ্রোহ করেছেন। তারা প্রতিষ্ঠাতা প্রধান মমতা ব্যানার্জিকে ‘মাইনাস’ করে দিয়ে বিধানসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে ঋতব্রত ব্যানার্জি নামে একজনকে নির্বাচিত করেছেন।

দলটির মোট ৫৮ জন বিধায়ক ঋতব্রতকে সমর্থন জানিয়ে বিধানসভার স্পিকারের কাছে চিঠি দেন। যা স্পিকার রাথিন্দ্র বোস গ্রহণও করেছেন। এমনকি বিরোধী দলের জন্য বিধান সভায় যে রুম আছে সেটির চাবিও ঋতব্রতকে তুলে দিয়েছেন স্পিকার।

এরমধ্যে কলকাতার মেয়র ও মমতার কাছের লোক ফিরহাদ হাকিমও মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন। যা মমতার জন্য আরেকটি বড় ধাক্কা।

সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (৩ জুন) এক প্রতিবেদনে বলেছে, বিধানসভা নির্বাচনে হারার মাত্র এক মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। প্রথমে বিধায়করা বিদ্রোহ করেছে।

সর্বশেষ মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন। যা নির্দেশ করছে দলটি ভাঙনের দিকে যাচ্ছে। যদিও ফিরহাদ মমতার অনুমতি নিয়ে পদত্যাগ করেছেন বলে দাবি করছে তৃণমূল।

এনডিটিভি বলেছে, পরিস্থিতি এখন এমন পর্যায়ে গেছে যেখান থেকে আর ফেরার কোনো উপায় নেই।

মমতার বৈঠকের আহ্বান, সাড়া দেননি বেশিরভাগ বিধায়ক

দলের মধ্যে এমন বিশৃঙ্খলার মধ্যে আজ নিজের কালিঘাটের বাড়িতে বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মমতা। কিন্তু তৃণমূলের টিকিট নিয়ে নির্বাচিত হওয়া ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জনই এ বৈঠকে উপস্থিত হননি বলে জানিয়েছে এনডিটিভি।

তবে তৃণমূলের নেতা কুনাল ঘোষ এবং কয়েকজন বিধায়ক তার ডাকে বৈঠকে এসেছেন। যারমধ্যে তার ভাতিজা অভিষেক ব্যানার্জিও আছেন।

সূত্র: এনডিটিভি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments