Homeবাংলাদেশনির্বাচনী ব্যবস্থা ব্যক্তি বিশেষের খুশিমতো চলে না: কাদের

নির্বাচনী ব্যবস্থা ব্যক্তি বিশেষের খুশিমতো চলে না: কাদের

সংবিধান ও নির্বাচনী ব্যবস্থা ব্যক্তি বিশেষের খেয়াল খুশিমতো চলে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় বিভিন্ন গণতান্ত্রিক দেশের পন্থা অনুসরণ করেই নির্বাচনী ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

গণমাধ্যমে প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আজ শনিবার এক বিবৃতিতে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বৈরতান্ত্রিক জিয়াউর রহমান ও এরশাদ ব্যক্তিগত প্রয়োজনে দখলকৃত ক্ষমতাকে সাংবিধানিক বৈধতা দেওয়ার জন্য সংবিধান সংশোধন করেছিল। সংবিধানের সেসব সংশোধনী দেশের উচ্চ আদালত অবৈধ ঘোষণা করছে। এখন সেই জায়গায় যাওয়ার আর কোনো সুযোগ নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments