Homeবাংলাদেশপ্রতিপক্ষের ধাওয়ায় পালানোর সময় ৩ জনের মৃত্যু

প্রতিপক্ষের ধাওয়ায় পালানোর সময় ৩ জনের মৃত্যু

ঝিনাইদহে ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্বে ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আঠারো মাইল নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সরকারি ভেটেরিনারি কলেজের ভিপি মুরাদ বিশ্বাস (২৫), একই কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম (২৩) ও সমরেশ বিশ্বাস (২২)। নিহতদের মধ্যে মুরাদ বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার নারকেলবাড়িয়া এলাকার বাসিন্দা ও তৌহিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা।

জানা গেছে, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধাওয়া খেয়ে নিহতরা পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের পোলবোঝাই ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments