বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের একটি গুলির শব্দও যদি শোনা যায় তার প্রতিবাদ জানায় বিজিবি বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। তিনি আরও বলেন, ‘মিয়ানমার থেকে অনুপ্রবেশ যাতে না ঘটে সেজন্য বিজিবি কঠোর সতর্ক অবস্থানে রয়েছে।’
সোমবার (১০ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলার নাইক্ষৎছড়ির ঘুমধুম সীমান্তের পরিদর্শনে এসে রেজুপাড়া ফাতরাজিরি বিওপিতে এসব কথা বলেন তিনি।
মেজর জেনারেল সাকিল আহমদে বলেন, ‘জনবল বাড়িয়ে সীমান্তে টহল জোরদার অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের ব্যাপারেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদ জানিয়ে মিয়ানমারকে কূটনৈতিকভাবে চিঠিও দেওয়া হয়েছে। তারাও আমাদের চিঠির জবাব দিয়েছেন। একই সঙ্গে চিঠিগুলো সংরক্ষণ করা হচ্ছে।’
বাংলাপেইজ/এএসএম



