বলিউডের অন্যতম জনপ্রিয় প্রযোজক-পরিচালক করণ জোহর। ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরপরই স্বজনপোষণ বিতর্কে সরগরম হয়েছিল বলিউড। আর তখন সবচেয়ে বেশি আঙুল উঠেছিল করণ জোহরের দিকে।
সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি ‘ট্রোলড’ হয়েছিলেন করণ।
শুধু তাই নয়, বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত করণের বিরুদ্ধে ‘নেপোটিজম’-এর অভিযোগ তুলে হইচই ফেলে দিয়েছিলেন।
এসব পুরোনো খবর। নতুন খবর হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার থেকে বিদায় নিয়েছেন করণ। সোমবার টুইটারকে ‘গুডবাই’ জানিয়ে তিনি লিখেছেন, ‘পজিটিভ এনার্জি’র জন্য জায়গা খুঁজছেন তিনি।
বাংলাপেইজ/এএসএম



