Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবিনোদনশাকিবের সঙ্গে বিচ্ছেদ: যা বলেলেন বুবলী

শাকিবের সঙ্গে বিচ্ছেদ: যা বলেলেন বুবলী

বর্তমানে শোবিজ জগতে সবচেয়ে আলোচিত নাম এখন শাকিব খান ও বুবলী। শাকিবের সঙ্গে প্রেম, বিয়ের খবর প্রকাশ্যে আসার পর বর্তমানে জোর গুঞ্জন চলছে তাদের বিচ্ছেদও হয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে- ৮ মাস আগেই তাদের বিচ্ছেদ হয়ে গেছে। সামনে যেকোনো দিন তারা বিষয়টি নিয়ে মিডিয়ায় মুখ খুলতে পারেন। এটি গুঞ্জন নাকি গুজব সেটি স্পষ্ট হওয়া যাচ্ছে না।

তবে এই গুঞ্জনের বিষয় এবার মুখ খুললেন বুবলী। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের গুজব উড়িয়ে দিয়ে গণমাধ্যমকে বুবলী বলেছেন, এ ধরনের গুজবের খবর খুবই উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। আমাদের মধ্যে বিচ্ছেদ হলে এখন কেন আমরা বিয়ে আর সন্তানের বিষয়টি সামনে আনব? তাহলে তো আট মাস আগেই আনতাম। আসলে কে বা কারা এ ধরনের ভিত্তিহীন গুজব ছড়াচ্ছেন তা বোধগম্য নয়।’

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments