কৌতুক অভিনেতা আবু হেনা রনি সুস্থ হয়ে উঠছেন।
বৃহস্পতিবার রাতে (১৩ অক্টোবর) হাসপাতালে বসে রনি তার ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে রনি আগের চেয়ে বেশ ভালো আছেন।
রনি তার পোস্টে লিখেছেন, আলহাম্দুলিল্লাহ, অনেকটা ভালো এখন আকাশ দেখছি হাসপাতালে বসে।
চারপাশের সুন্দর মানুষদের দোয়ায় এবং চেষ্টায় সুন্দর হয়ে উঠছে আমার চারিদিক। আপনাদের কথা কখনো যেন ভুলে না যাই। ভালোবাসা সবার জন্য।
পোস্টের সঙ্গে হাসপাতালের জানালায় বসে তোলা বেশ কিছু প্রাকৃতিক ছবি সংযুক্ত করেছেন রনি।
বাংলাপেইজ/এএসএম



