Homeবাংলাদেশসারাদেশে ডেঙ্গুতে মৃত্যু ৬, নতুন শনাক্ত ৭৩৪

সারাদেশে ডেঙ্গুতে মৃত্যু ৬, নতুন শনাক্ত ৭৩৪

সারাদেশের গত ২৪ ঘন্টা নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। এই নিয়ে চলতি বছরের ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৮৯ জনে। গত ২৪ ঘন্টা নতুন করে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৪ জন। সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮৯ জনে।

শনিবার (১৫ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪৬৮ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৬ জন।

সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৯৯২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৮৯৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৫ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৩২৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২১ হাজার ৩৪৮ জন।

গত ১৩ অক্টোম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়। এটি এ বছর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments