Homeবাংলাদেশশেখ রাসেলের জন্মদিন আজ

শেখ রাসেলের জন্মদিন আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন আজ (১৮ অক্টোবর)।

মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর থেকে শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গতকাল এক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘দেশের শিশু-কিশোর, তরুণ প্রজন্মের কাছে শেখ রাসেল এক ভালোবাসার নাম। রাসেল আজ দেশের আনাচে-কানাচে এক মানবিক সত্তা হিসেবে সবার মাঝে বেঁচে আছেন।’

এছাড়া পৃথক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাসেল যদি বেঁচে থাকত, তাহলে হয়তো একজন মহানুভব, দূরদর্শী ও আদর্শ নেতা আজ আমরা পেতাম, যাকে নিয়ে দেশ ও জাতি গর্ব করতে পারত। কারণ, রাসেল তার মহানুভবতা ও ব্যবহারে ছিল অমায়িক।’

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে তাকেও হত্যা করা হয়। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments