Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশপ্রকৃতিও যেন কেঁপে উঠেছিল সেই রাতের বর্বরতায়: জয়

প্রকৃতিও যেন কেঁপে উঠেছিল সেই রাতের বর্বরতায়: জয়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

গতকাল সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘শেখ রাসেলের নির্মম হত্যাকাণ্ড : প্রকৃতিও যেন কেঁপে উঠেছিল সেই রাতের বর্বরতায়।’

‘রাসেলের সেই আকুতি ঢাকা পড়ে গেলো নরপিশাচের অট্টহাসি আর ব্রাশফায়ারের শব্দে। মাথার খুলি উড়ে গেল, চিরতরে কণ্ঠ থেমে গেল শিশু রাসেলের। মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর, তার পাখির মতো অবুঝ শিশুটির শরীরেও অজস্র বুলেট গেঁথে দিলো দেশদ্রোহী ঘাতকচক্র।’

তিনি পোস্টে উল্লেখ করেন, পৃথিবীর আর একটি শিশুরও যেনো এমন নির্মম মৃত্যু না হয়। নিরাপদে বেড়ে উঠুক দেশের প্রতিটি শিশু। রাসেলের রক্তস্নাত স্মৃতির বেদীতে গড়ে উঠুক একটি মানবিক বিশ্ব।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য-‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments