মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার ও সাংবাদিক ইলিয়াস হোসেনসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চট্টগ্রাম মেট্রোর প্রধান পুলিশ সুপার নাইমা সুলতানা।
সোমবার বিকেলে খুলশী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করা হয় তিনি।
মামলার অন্য আসামিরা হলেন, বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ মিয়া ও ছোট ভাই হাবিবুর রহমান লাবু।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের ঘটনায় পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা বাদী হয়ে একটা মামলা দায়ের করেছেন। মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ চারজনকে আসামি করা হয়েছে।
বাংলাপেইজ/এএসএম



