Homeআজকের শীর্ষ সংবাদজন্মদিনে শাহরুখের আসছে চমক!

জন্মদিনে শাহরুখের আসছে চমক!

বলিউড বাদশাহ শাহরুখ খান মানে অন্য কিছু। তার নতুন সিনেমাকে ঘিরে বরাবরই ভক্তদের তুমুল আগ্রহ। চার বছর অপেক্ষার পর ‘পাঠান’ নিয়ে রুপালি পর্দায় হাজির হচ্ছেন এই সুপারস্টার। নতুন খবর হলো, শাহরুখের ৫৭তম জন্মদিনেই (আগামী ২ নভেম্বর)। তখনই নাকি প্রকাশ্যে আসবে ‘পাঠান’-এর নতুন টিজার।

বুধবার এমন সিদ্ধান্তই নিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।

জানা গেছে বাদশার আগামী জন্মদিনটাকে আরেকটু স্পেশ্যাল করে তুলতে চায় ‘পাঠান’ টিম, সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি ফার্স্ট লুক পোস্টারগুলো চমকে দিয়েছে। অ্যাকশন-প্যাক এই ছবিতে শার্টলেস শাহরুখকে দেখে আগেই ভ্যাবাচাকা খেয়েছে দর্শক।

বাংলাপেইজ/এএসএম

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments