HomeUncategorized‘দেশকে তামাকমুক্ত করতে হবে’

‘দেশকে তামাকমুক্ত করতে হবে’

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেন প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশকে তামাকমুক্ত করতে কাজ করে যেতে হবে। বাঙালি জাতি আন্দোলন করে কখনো খালি হাতে ফেরেনি, তাই তামাকের বিরুদ্ধে যুদ্ধেও তারা খালি হাতে ফিরবে না।

তিন আরও বলেন তামাকের বিরুদ্ধে অবস্থান নিয়ে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে তামাকের বিরুদ্ধে রাজনীতিবীদ, সাংবাদিক ও বুদ্ধিজীবীসহ সবাইকে যার যার অবস্থান থেকে সাধ্যানুযায়ী ভূমিকা রাখতে হবে।

বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার উদ্যোগে আয়োজিত ‘মাদক নিয়ন্ত্রণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি, সংসদ সদস্য বীরেন শিকদার, শিরীন আখতার ও বাসন্তী চাকমা বক্তব্য রাখেন।

বাংলাপেইজ/এএসএম

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments