Homeআন্তর্জাতিকনিশ্ছিদ্র নিরাপত্তায় হবে কাতার বিশ্বকাপ

নিশ্ছিদ্র নিরাপত্তায় হবে কাতার বিশ্বকাপ

চলতি বছরের নভেম্বরে কাতারে গড়াবে ফুটবল বিশ্বকাপ। হিসেব অনুযায়ী, বিশ্বকাপ দেখতে প্রায় ১.২ মিলিয়ন মানুষ যাবে মরুর দেশটিতে।

তুরস্ক ঘোষনা দিয়ে রেখেছে, স্টেডিয়াম এবং হোটেলগুলিকে সুরক্ষিত রাখতে কাতারে তিন হাজারের বেশি পুলিশ পাঠাবে দেশটি। এছাড়া ১০০ জন বিশেষ অপারেশন পুলিশ অফিসার, ৫০ জন বোমা বিশেষজ্ঞ এবং ৪০টি স্নিফার কুকুর পাঠাবে তারা।

অতিথিদের নিরাপত্তা দিতে ব্যাপক উদ্যোগ নিয়েছে আয়োজক দেশটি। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে কয়েকটি বন্ধু রাষ্ট্রের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে কাতার।

নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে কিনা তা দেখতে মহড়াও চালিয়েছে আয়োজক দেশটি। সেখানে ছিল কাতারসহ ১৪টি দেশের নিরাপত্তা বাহিনী। স্থানীয় দৈনিক দ্য পেনিনসুলার মতে, পাঁচ দিনের নিরাপত্তা মহড়াটি মূলত জরুরী পরিষেবাগুলির প্রস্তুতি এবং প্রতিক্রিয়াশীলতা পরীক্ষা করার জন্য চালানো হয়েছে।

বাংলাপেইজ/এএসএম

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments