Homeখেলাতিন ব্যাটারের ফিফটিতে ভারতের বড় সংগ্রহ

তিন ব্যাটারের ফিফটিতে ভারতের বড় সংগ্রহ

রোহিত শর্মা, ভিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের অর্ধশতকে নেদারল্যান্ডসকে ১৮০ রানের টার্গেট দিলো ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বৃহস্পতিবার ( ২৭ অক্টোবর) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।

ব্যাট করতে নেমে ওপেনার কে এল রাহুল ৯ রানে সাজঘরে ফিরেন।

এরপর সাজঘরে ফেরার আগে রোহিত শর্মা করেন ৫৩ রান। এরপর আর উইকেট খোয়া যায়নি ভারতের।

ভিরাট কোহলি ৪৪ বলে ৬২ রান করে অপরাজিত ছিলেন। ইনিংসের শেষ বলে ছক্কা হাকিয়ে অর্ধশতক করেন আরেক ব্যাটার সূর্যকুমার যাদব। ২৫ বলে ৫১ নামের ঝড়ো ইনিংস খেলেন সূর্যকুমার।

ডাচদের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন ভন ম্যাকেরিন ও ফ্রেড ক্ল্যাসেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments