Homeবাংলাদেশপররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবি ডিইউজের

পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবি ডিইউজের

দেশের সাংবাদিকতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের বক্তব্যকে ‘অসৌজন্যমূলক’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ রোববার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন তা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর হতে বাধ্য হবে বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, নিজের দুর্বলতা ঢাকতে সাংবাদিকদের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন পররাষ্ট্রমন্ত্রী। দেশের সাংবাদিকদের নিয়ে একজন মন্ত্রীর এ ধরনের অসম্মানজনক মন্তব্য অত্যন্ত ন্যাক্কারজনক। এমন মন্তব্য মন্ত্রীর কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তৈরি করে।

উল্লেখ্য, গত শনিবার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের দেশে সাংবাদিকতা যারা করেন তাদের মধ্যে দুর্বলতা আছে। এটা তাদের জন্য লজ্জার বিষয়। আমি অনেক সাংবাদিকদের বলেছি, আপনাদের এই নিয়ে গবেষণা করা উচিত। কেনো এতো নিন্মমানের এই সাংবাদিকতা। এইটা আপনাদের জন্য দুঃখের বিষয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments