Homeবাংলাদেশঅর্থ পাচারকারীদের ‘শ্যুট ডাউন’ করা উচিত: হাইকোর্ট

অর্থ পাচারকারীদের ‘শ্যুট ডাউন’ করা উচিত: হাইকোর্ট

বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকা কেলেঙ্কারির ৫৬ মামলায় ৫ বছরেও কোনোটির অভিযোগপত্র না দেয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট বলেছেন, যারা বেসিক চার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার করেছে তাদের ‘শ্যুট ডাউন’ করা উচিত।

মঙ্গলবার (৮ নভেম্বর) বেসিক ব্যাংকের অর্থ পাচারের মামলার আসামি মোহাম্মাদ আলীর জামিন শুনানিকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ক্ষোভ প্রকাশ করেন।

আদালত বলেন, অর্থ পাচারকারীরা জাতির শত্রু। কেন এসব মামলার ট্রায়াল হবে না?অর্থ লুটপাট ও পাচারের মামলার সামারি ট্রায়াল হওয়া উচিত। যারা জনগণের টাকা আত্মসাৎ করে তাদের ‘শ্যুট ডাউন’ করা উচিত, এটাই তাদের শাস্তি হওয়া উচিত।

বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকা পাচারের ঘটনায় দায়ের হওয়া সব মামলার সবশেষ তথ্য ২১ নভেম্বরের মধ্যে পেশ করতে নির্দেশ দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে দুদককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments