Homeবাংলাদেশবিচারপতি মানিকের ওপর হামলা, দুই বিএনপি নেতা গ্রেফতার

বিচারপতি মানিকের ওপর হামলা, দুই বিএনপি নেতা গ্রেফতার

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির সাবেক এক কাউন্সিলরসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হলো।

মঙ্গলবার বিকালে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার রাজীব আল মাসুদ এ তথ্য জানায়।

গ্রেফতার দুইজন হলেন- ঢাকা মহানগর দ‌ক্ষিণ বিএন‌পির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ এবং বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার।

এর আগে যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে, তারাও বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নেতাকর্মী।

উল্লেখ্য, গত ২ নভেম্বর বিকেলে রাজধানীর পল্টন এলাকায় নিজ গাড়িতে যাওয়ার পথে বিএনপির একটি মিছিল থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করা হয়।

হামলার ঘটনার পর বিচারপতি মানিকের দেহরক্ষী কনস্টেবল রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে পল্টন থানায় মামলা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments