Homeআন্তর্জাতিকআমি প্রতিদিন ২-৩ কেজি গালি খাই: মোদি

আমি প্রতিদিন ২-৩ কেজি গালি খাই: মোদি

‘আমি প্রতিদিন ২-৩ কেজি গালি খাই’ বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, আমাকে যদি বিরোধীরা গালি দেন, তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। আমি প্রতিদিন দুই থেকে তিন কেজি করে গালি খাই।

শনিবার তেলঙ্গানায় দলের প্রচারণা সভায় তিনি এ কথা বলেছেন।

মোদি আরও বলেন, ‘গালিতে আমি কখনও ক্লান্ত হই না। আমার প্রতি ভগবানের এমন আশীর্বাদ, যে এটি (গালি) আমার ভিতরে গিয়ে পুষ্টিতে রূপান্তরিত হয়।’

প্রসঙ্গত, সম্প্রতি চন্দ্রশেখর অভিযোগ করেছিলেন, কর্নাটক, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মতো তেলঙ্গানাতেও বিধায়ক কিনে সরকারের পতন ঘটাতে চাইছে বিজেপি। এর পরেই দক্ষিণের ওই রাজ্যে দু’দলের পাল্টাপাল্টি বাগযুদ্ধ শুরু হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments