বাংলাদেশের ঘরোয়া ফুটবল শুরু হয়েছে । রোববার নতুন মৌসুমের প্রথম দিনে মাঠে নেমেছিল শেখ রাসেল ও মোহামেডান। মোহামেডান নিজেদের ম্যাচে জিতলেও হোঁচট খেয়েছে জামাল ভুইয়ার শেখ রাসেল।
এবারের মৌসুমের নবাগত দল ফর্টিজ এফসির সঙ্গে হোচট খেয়েছে তারা। খেলার ৩৮ মিনিটে ফর্টিজের হয়ে এগিয়ে দেন দানিলো (১-০)। তবে লিড রেখে বিরতিতে যায় ফর্টিজ। বিরতির পর খেলার ৫৩ মিনিটে রাসেলের হয়ে সমতা ফেরান নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফোন উডো। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় রাসেলকে পয়েন্ট খুইয়ে মাঠ ছাড়তে হয়।ইয়াসিন খান ২ কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ১০ জন নিয়ে খেলতে হয় রাসেলকে।
অন্যদিকেমুন্সিগঞ্জে পুর্ণ ৩ পয়েন্ট পেয়েছে মোহামেডান। ম্যাচের প্রথমার্ধ গোলশুন্য ড্র ছিল। ম্যাচের শেষ ৭ মিনিটে ২ গোল করে মোহামেডান। অধিনায়ক সুলেমান দিয়াবাতে ৮৪ মিনিটে প্রথম গোল করেন। তিন মিনিট পর জাফর ইকবাল ব্যবধান দ্বিগুণ করেন। ফলে মোহামেডান ২-০ গোলে নৌবাহিনীকে হারিয়ে মাঠ ছাড়ে।
বাংলাপেইজ/এএসএম



