Homeআজকের শীর্ষ সংবাদস্বামী-স্ত্রী সরকারি কর্মকর্তাদের চিংড়ি মহাল ইজারা নিতে পারবেন না

স্বামী-স্ত্রী সরকারি কর্মকর্তাদের চিংড়ি মহাল ইজারা নিতে পারবেন না

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন এক পরিবার থেকে একাধিক ব্যক্তি, সরকারি কর্মকর্তাদের স্বামী-স্ত্রী যাতে চিংড়ি মহাল ইজারা নিতে পারবে না।

রোববার (১৩ নভেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় চিংড়ি মহাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এ নির্দেশ দেন।

ভূমিমন্ত্রী বলেন, কমিটির সদস্যদের সম্মতিক্রমে আজকের সভায় একটি সিদ্ধন্ত নেওয়া হয়েছে। যেমন, একই পরিবার থেকে একাধিক সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের স্বামী-স্ত্রী এবং চিংড়ি মহাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা চিংড়ি মহাল ইজারা নিতে পারবেন না।

এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সভায় বিভিন্ন জেলার প্রতিবেদনের ভিত্তিতে চিংড়ি মহালের নতুন ইজারার প্রস্তাব উত্থাপন করা হয় এবং অনুমোদনের জন্য অপেক্ষারত চিংড়ি মহাল ইজারা নিয়ে আলোচনা করা হয়। সারা দেশে প্রায় ১৫৯৬টি চিংড়ি মহাল আছে, যা কোটি কোটি টাকার রাজস্ব আয়ের উৎস।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments