Homeবাংলাদেশক্ষমতার মোহ আওয়ামী লীগের নেই: ওবায়দুল কাদের

ক্ষমতার মোহ আওয়ামী লীগের নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতার মোহ আওয়ামী লীগের নেই। জনগণ চাইলে ক্ষমতায় থাকব, না হয় থাকব না।

আজ সোমবার (১৪ নভেম্বর) দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রচার ও প্রকাশনা উপকমিটির সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি হারানো হাওয়া ভবন ফিরে পেতে চায়। তবে নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেদের দুর্বল করে ফেলেছে। নির্বাচন এলেই দেখা যাবে কার জনপ্রিয়তা বেশি।

বিএনপির প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, যাদের দলের ভেতরে কোনো গণতন্ত্র চর্চা নেই, তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান শাহাবুদ্দিন চুপ্পুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান।

বাংলাপেইজ/আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments