Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশবাংলাদেশে দুর্ভিক্ষের আশঙ্কা নাই: ডব্লিউএফপি

বাংলাদেশে দুর্ভিক্ষের আশঙ্কা নাই: ডব্লিউএফপি

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপিএ) এর মতে বাংলাদেশে খাদ্য সংকট বা দুর্ভিক্ষ হওয়ার কোনো আশঙ্কা নেই। সংস্থাটির একটি প্রতিনিধি দল কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাতে এসে তাদের এ মূল্যায়নের কথা জানায়।

বৃহস্পতিবার ( ১৭ নভেম্বর) বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কান্ট্রি ডিরেক্টর ডোমেইনিকো স্কালপেলির নেতৃত্বে একটি প্রতিনিধি দল সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক করেন।

তিনি বলেন, বাংলাদেশে এখন আমন কাটা চলছে। ডোমেইনিকো স্কালপেলি আমাকে জানিয়েছেন, তাদের কাছে তথ্য আছে, কোনোক্রমেই বাংলাদেশে খাদ্য সংকট বা দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা নেই। তবে যেহেতু এটি একটি রাজনৈতিক ইস্যু, তাই তিনি এটা নিয়ে সরাসরি কথা বলবেন না বলে জানান। আমি জানতে চেয়েছিলাম, আপনার রেফারেন্স ব্যবহার করতে পারব কি না। তিনি সম্মতি দিয়েছেন।

মন্ত্রী বলেন, জাতিসংঘ ও বিশ্বব্যাংকসহ বিভিন্ন মাল্টিলেটারাল ডোনার অনুমান করছে, পৃথিবীতে একটি খাদ্য সংকট হওয়ার সম্ভাবনা আছে। এটাকে বিবেচনায় নিয়েই সরকার কাজ করছে। কৃষি মন্ত্রণালয়ও কাজ করছে। স্বাধীনতার পর থেকেই আমাদের খাদ্য নিরাপত্তার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সহযোগিতা করছে। গত ৬ বছর ধরে রোহিঙ্গাদের জন্য যে খাদ্য প্রয়োজন সেটিও এই সংস্থার মাধ্যমেই দেওয়া হয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments