Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫

শরীয়তপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে শরীয়তপুরের ডামুড্যা থেকে ঢাকা যাওয়ার পথে নড়িয়ার জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

তবে বাসটি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বলে জানা গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ডামুড্যা থেকে ঢাকা যাওয়ার পথে ১২টার দিকে জামতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাস‌কে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় প্রায় ২৫ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর আমজাদ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে বাসের ভেতরে কেউ আটকা নেই। তবে বাসের নিচে কেউ চাপা পড়ে আছে কি না, সে বিষয়টি এখন বলা যাচ্ছে না।

বাংলাপেইজ/আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments