Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশডেমরায় আওয়ামী লীগের অফিসে ৩ বোমা বিস্ফোরণ

ডেমরায় আওয়ামী লীগের অফিসে ৩ বোমা বিস্ফোরণ

রাজধানীর ডেমরায় স্থানীয় আওয়ামী লীগ অফিসে পরপর ৩টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান বলেন, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১০টার পর পর ডেমরা থানা আওয়ামী লীগ অফিসে ৩টি বোমা বিস্ফোরণ হয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, ঘটনার সময় অফিসে দলীয় নেতাকর্মীরা ছিলেন। এ সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেখা দেয় চাঞ্চল্য। পরে স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

বাংলাপেইজ/আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments