Thursday, April 23, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবিনোদনঢাকার দর্শকরা পেলেন নোরার উড়ন্ত চুমু

ঢাকার দর্শকরা পেলেন নোরার উড়ন্ত চুমু

শত বাধা পেরিয়ে ঢাকায় এসেছেন বলিউডের জনপ্রিয় আইটেম কন্যা নোরা ফাতেহি। দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে রাত ৯টা ৪০ মিনিটে মঞ্চে ওঠেন তিনি। নোরা নোরা বলে চিৎকার শুরু করেন হলভর্তি দর্শক। এ সময় তাদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুঁড়ে দেন নোরা ফাতেহি।

শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে অংশ নেন নোরা ফাতেহি। উপস্থিত দর্শকের অনেকেই তার নাচ দেখার অপেক্ষায় ছিলেন। কিন্তু কিছু জটিলতার কারণে কোমর দোলাতে পারেননি এ আইটেম গার্ল। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজনকে পুরস্কৃত করে মঞ্চ ত্যাগ করেন তিনি।

নোরা ফাতেহি বলেন, বাংলাদেশে এসে আমার খুব ভালো লাগছে। ভাবতে পারিনি, এত সুন্দরভাবে আমাকে স্বাগত জানানো হবে। সুযোগ পেলে আবারও বাংলাদেশে আসতে চাই।

এ আয়োজনে ঢালিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরিরও দেখা মিলেছে। তিনি একটি ফ্যাশন শো-তে অংশ নেন এবং তাকে পুরস্কৃতও করা হয়। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ অনেকেই।

প্রসঙ্গত, শুক্রবার (১৮ নভেম্বর) বেলা ২টায় ঢাকায় পা রাখেন নোরা ফাতেহি।

শনিবার (১৯ নভেম্বর) ঢাকা ছাড়বেন নোরা। তার পরবর্তী গন্তব্য কাতার। দেশটিতে অনুষ্ঠিতব্য জমকালো ফুটবল বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments