সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে দিয়ে আভাস দিয়ে রেখেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আগামী ২ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। পরবর্তী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার। যা উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বইছে। সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬০ শতাংশ। শনিবার (১৯ নভেম্বর) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে।
বাংলাপেইজ/এএসএম



