Monday, April 27, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাআর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ পরিচালনায় ‘পুলিশ ইন্সপেক্টর’

আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ পরিচালনায় ‘পুলিশ ইন্সপেক্টর’

কাতার বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১টায় মাঠে নামছে আর্জেন্টিনা। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউরোপের দেশ পোল্যান্ড।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন ডাচ পুলিশ ইন্সপেক্টর ড্যানি মেকেলিয়ে।

এই ম্যাচে ড্যানি মেকেলিয়ের সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন হেসেল স্টেস্ট্রা ও ইয়ান দে ভ্রিজ। এ ছাড়া চতুর্থ রেফারি হিসেবে থাকবেন হন্ডুরাসের সাইদ মার্টিনেজ।

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, ২০২০ সালের ইউরোর ফাইনালে ইংল্যান্ড ও ইতালির মধ্যকার ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন ড্যানি মেকেলিয়ে।

বাংলাপেইজ/আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments