Thursday, April 23, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদজাঁকজমকপূর্ণ আয়োজনে ইন্ডিপেনডেন্টস পার্টির নির্বাচনী ইশতেহার এবং মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পরিচিতি...

জাঁকজমকপূর্ণ আয়োজনে ইন্ডিপেনডেন্টস পার্টির নির্বাচনী ইশতেহার এবং মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্টিত

লন্ডন অফিস: জাঁকজমকপূর্ণ আয়োজনে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির নির্বাচনী ইশতেহার এবং মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। নতুন এই দলের চমকে দেওয়া অনুষ্টানে বিভিন্ন ধর্ম, বর্ণের বিপুল সংখ‍্যক মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্টানে সাদাদের উপস্থিতি ছিলো লক্ষনিয়। গত সোমবার ২০ এপ্রিল বিকালে পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের চেয়ারপার্সন মিসেস লিলিয়ান্স কলিন্স। অনুষ্টান যৌথ ভাবে সঞ্চালনা করেন দলের কাউন্সিলর প্রার্থী সলিসিটর মমতাজ ইসলাম ও ইওয়ান হটন এবং জাহিদ আহমেদ।

হল ভর্তি সাপোর্টারদের মুর্হুর মুর্হুর করতালির মধ‍্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী জামি আলীসহ কমিউনিটি নেতৃবৃন্দ, আইনজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। বক্তব‍্যের পর টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির মেয়র প্রার্থী ব্যারিস্টার জামি আলী এবং ৪৩জন কাউন্সিলর প্রার্থীর আনুষ্ঠানিক পরিচিতি ও নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়।

নির্বাচনী ইশতেহার প্রকাশ কালে জামি আলী বলেন, আমরা আজকে সফল হয়েছি। কমিনিটির সকল পেশার মানুষকে জমায়াতে করতে পেরেছি। তিনি বলেন, ১শত দিনের ভিতরে এনভয় ও সরকারের কন্সান পূরণ করা হবে। ইশতেহার কোন কাগজ নয়, আজকে কি করা হবে সেটা উল্লেখ রয়েছে। গোপনে কোন কিছু করতে চাইনা, সবাইকে নিয়ে খোলামেলা সব করতে চাই। বারার সকল সমস‍্যা ও বদনাম দূর করে ব্রিটিশের মাঝে জায়গা করে নিতে চাই।

অনুষ্টানে অতিথিরা বলেন, এই দলটি বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে গঠিত, যা স্থানীয় রাজনীতিতে বহুমাত্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। চেন্জ ছাড়া বারার সমস‍্যা সমাধান হবে না।

বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনে এই নতুন উদ্যোগ টাওয়ার হ্যামলেটসের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

অনুষ্টানে উপস্থিত ছিলেন, মার্ক হটন,সৈয়দ আলী আহমেদ ,কমিনিটি লিডার ফরিদ আহমেদ রেজা, বিসিএ’র সেক্রেটারী মিটু চৌধুরী, ব্যারিস্টার জন ট্রাসলার, ব্যারিস্টার রাসেল উইলকক্স, সাবেক অক্সফোর্ড ইউনিয়ন প্রেসিডেন্ট জর্জ আব্রানিয়ে, টেরি ম্যাকগ্রেনার (স্বতন্ত্র মেয়র প্রার্থী)মোহাম্মদ আলী, ,বো’র শিখ টেম্পলের জেনারেল সেক্রেটারী গুরপ্রীত সিং বেকার, স্টিফোর্ড সেন্টারের ম‍্যানেজার জয়নুল হক,প্রেশেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়াম‍্যান আব্দুল দয়াস,ফাইন‍্যান্স এডভাইজার আবদি করিম, শিক্ষার্থী হাসান আনাব, সাবেক স্পিকার ও বর্তমান কাউন্সিলর জাহেদ বখত চৌধুরী,কাউন্সিলর কবির হোসেন প্রমূখ।

অনুষ্টানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ। এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন আইনজীবী, কমিউনিটি অ্যাডভোকেট, সমাজকর্মী, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং উদ্যোক্তারা।

এবারের নির্বাচনে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টি থেকে যারা প্রতিদন্দ্বীতা করছেন স্পিটালফিল্ডস ও বাংলা টাউন ওয়ার্ড থেকে কবির হোসেন ও এডভোকেট নুরুল মালিক। আইল্যান্ড গার্ডেনস ইওয়ান হটন ও সলিসিটর কামরুল হাসান। সেন্ট ডান্সস্ট‍্যান্সে ওয়ার্ডে কামরুজ্জামান ও এডভোকেট আমিরুল ইসলাম। ল‍্যান্সবারি ব‍্যবসায়ী রোমনা বেগম-সাবেক স্পিকার জাহেদ বকত চৌধুরী ও পাওয়ার সিস্টেম বিশেষজ্ঞ কাইসুল ইসলাম। মাইল‍্যান্ড ওয়ার্ডের টিচিং অ‍্যাসিস্ট‍্যান্ট ক্রিস্টিয়ানা আগবাবিয়াকা-সাবেক কাউন্সিলার শাহ আলম ও ব‍্যাবসায়ী নওমান ইকবাল।

হোয়াইটচ্যাপেল ওয়ার্ডে ইমিগ্রেশন প্র‍্যাটিশনাক আলী আকবর-এডভোকেট আব্দুল বশির ও ব‍্যারিস্টার মিজানুর রহমান। পপলার ওয়ার্ডে হাউজিং অফিসার ফারহাদ আহমেদ। লাইম হাউস ওয়ার্ডে ব‍্যবসায়ী জাহান ইব্রাহিম। শ্যাডওয়েল ওয়ার্ডে হেলথ এন্ড স‍্যোসাল কেয়ার পেশাজিবী আব্দুস শুকুর। ব্রোমলি নর্থ ওয়ার্ডে এডভোকেট আব্দুল মুমিন ও এডভোকেট শেখ নাশার।

ব্রোমলি সাউথ ওয়ার্ডে হেলথ এন্ড স‍্যোসাল কেয়ার পেশাজিবী লিটন আহমেদ। বেথনালগ্রিন ইস্ট ওয়ার্ডে এডভোকেট মো: সাহিন আহমদ-মো: মুহিবুল হাসান ও নুরুল কামরুজ্জামান। বেথনালগ্রীন ওয়েস্ট ওয়ার্ড এডভোকেট মুহিবুল হক-আবি ইসলাম ও দমকলকর্মী নাসির আহমদ জিলানী। ব্ল্যাকওয়াল ও কউবিট টাউন এয়ার্ডে আইরিন সোবহান ও শাহ নূর মোহাম্মদ এবং জাহিদ আহমেদ।

বো ইস্ট ওয়ার্ডে এডভোকেট সলিম চৌধুরী-দেলোয়ার হিরা ও শফিকুল ইসলাম। বো ওয়েস্ট ওয়ার্ডে সলিসিটর মমতাজ ইসলাম ও এডভোকেট সায়েদা ফাতেমা তুজ জোহরা। সেন্ট ক‍্যাথারিনস এবং ওয়াপিং সলিসিটর মুনশাত হাবিব ও অ‍্যাকাউন্ট‍্যান্ট। ক্যানারি ওয়ার্ফ ওয়ার্ডে মোহাম্মদ আইনজীবি আবোশানাব ও জাহিদ আবু হায়াত। স্টেপনি গ্রীন ওয়ার্ডে আইনজীবি হাবিবুর রহমান ও হাসান মোহাম্মদ দিরিয়ে। উইভার্স ওয়ার্ডে ইমরান হোসেন ও আব্দুল্লাহ নাজিমুদ্দিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments