সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ফ্যামিলি কার্ডের মাধ্যমে আবারও সাশ্রয়ীমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করতে চলেছে।
কিছুদিন বিরতির পর বুধবার (১৪ ডিসেম্বর) ফের ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হবে।
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বুধবার সকালে মহাখালী কমিউনিটি সেন্টারে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
টিসিবি সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১ কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।
আইকে



