Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeরাজনীতিআ.লীগের বিজয় শোভাযাত্রায় নেতাকর্মীর ঢল

আ.লীগের বিজয় শোভাযাত্রায় নেতাকর্মীর ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। কেন্দ্রঘোষিত এই মিছিলে দলটির বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা যোগ দেন।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। এরপর শোভাযাত্রাটি শাহবাগ হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত এই বিজয় শোভাযাত্রায় লাল-সবুজের সাজে সজ্জিত হয়ে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মিছিলের নেতৃত্ব দেন।

এসময় দলটির প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments