Sunday, May 3, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিককিয়েভে হামলা জোরদার রুশ বাহিনীর

কিয়েভে হামলা জোরদার রুশ বাহিনীর

ইউক্রেনর রাজধানী কিয়েভে আবারও হামলা জোরদার করেছে রুশ বাহিনী।

সোমবার ইউক্রেনের রাজধানীসহ আশেপাশের এলাকাগুলোয় শতাধিক ড্রোন মিসাইল হামলা চালায় রাশিয়া। হামলা শুরুর পরপরই জারি করা হয় সতর্কতা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। ধ্বংস করা হয় অন্তত ৩০টি ড্রোন।

হামলার পর কিয়েভের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা জানিয়েছেন, মূলত বেসামরিক স্থাপনাই ছিল এসব হামলার মূল লক্ষ্য। বিস্ফোরণের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৯টি ভবন। আহত হয়েছেন ইউক্রেনীয় বাহিনীর ৩ কর্মকর্তা।

এক সপ্তাহের মধ্যে এটি ছিল কিয়েভে রুশ বাহিনীর তৃতীয় হামলা।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments