Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদআগামী বছরের মাঝামাঝিতে ঢাকা-সিলেট ননস্টপ ট্রেন

আগামী বছরের মাঝামাঝিতে ঢাকা-সিলেট ননস্টপ ট্রেন

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন ঢাকা-সিলেট রুটে আগামী জুন থেকে দ্রুতগ্রামীর ননস্টপ ট্রেন চালু হবে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠকে এ তথ্য জানান তিনি।

সভা শেষে কমিটির সদস্য এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ বলেন, বিরতিহীন ও দ্রুতগতির ট্রেন চালু হলে সিলেট বিভাগের মানুষের ভোগান্তি অনেকাটা কমে আসবে। তবে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনে একটি স্টপেজ রাখার কথা আলোচনা হচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি, মো. শফিকুল আজম খান এমপি, মো. সাইফুজ্জামান এমপি, এইচ এম ইব্রাহিম এমপি, নাছিমুল আলম চৌধুরী, বেগম নাদিরা ইয়াসমিন জলি এমপি ও রেলওয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments