বাংলাদেশ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলিদের মধ্যে চারজন ডিআইজি (উপমহাপরিদর্শক) এবং একজন অতিরিক্ত ডিআইজিকে (অতিরিক্ত উপমহাপরিদর্শক) রয়েছেন।
আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
আইকে



