Homeআজকের শীর্ষ সংবাদমেট্রোরেলে নিয়ম ভাঙ্গলে শাস্তির ব্যবস্থা

মেট্রোরেলে নিয়ম ভাঙ্গলে শাস্তির ব্যবস্থা

স্বপ্নের মেট্রোরেলে চালুর হবে আগামীকাল বুধবার (২৮ ডিসেম্বর)। এবার স্বপ্ন সত্যি করে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে মেট্রোরেল। ওইদিন মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, অবকাঠামো থেকে শুরু করে মেট্রোরেলের সবকিছুই তৈরি করা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে। একইভাবে মেট্রোরেলের যাত্রীদেরকেও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এর নিয়মকানুন মেনে চলতে হবে।

স্টেশনের মেইন প্লাটফর্ম, কনকোর্স লেভেল ও ট্রেন, সবখানেই যাত্রীদের দায়িত্বশীল আচরণ করতে হবে। মেনে চলতে হবে নির্দেশিকা। অন্যথায় নিয়ম ভঙ্গের অপরাধে পড়তে হবে শাস্তির মুখে।

ট্রেন দেখার জন্য প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরে (প্ল্যাটফর্মে দাঁড়ানো যাত্রীর দুর্ঘটনা ঠেকাতে বিশেষ দরজা) ঝুঁকতে নিষেধ করা হয়েছে। ট্রেনের দরজায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা বা ট্রেনের ভেতর একাধিক আসন দখলে রাখতে নিষেধ করা হয়েছে এবং দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলের জন্য নির্ধারিত হলুদ ট্যাকটাইল (বিশেষ ধরনের হলুদ টাইলস) পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে নিষেধ করা হয়েছে।

জানা গেছে, মেট্রোরেলে পোষা প্রাণী এবং বিপজ্জনক কোনো বস্তু বহন করা যাবে না। ট্রেন বা স্টেশনের কোথাও ফেলা যাবে না পানের পিক বা থুতু। প্ল্যাটফর্ম ও ট্রেনে খাবার খাওয়া ও যেখানে-সেখানে ময়লা ফেলা যাবে না। ফোনের লাউড স্পিকার ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং বৃহদাকার ও ভারী মালপত্র বহন করতে নিষেধ করা হয়েছে। যদি কেউ ইচ্ছাকৃত বারবার ক্ষতি সাধনের চেষ্টা করে তবে তাকে সরাসরি ডিটেনশন রুমে রেখে পুলিশে দিয়ে দেওয়া হবে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments