Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদএবার সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বৈঠকে মিয়ানমারের জান্তা সরকার

এবার সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বৈঠকে মিয়ানমারের জান্তা সরকার

এবার নির্বাচন নিয়ে নানা ধারণে পদক্ষেপ নিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটিতে বিদ্রোহী নিয়ন্ত্রণাধীন এলাকায় নির্বাচন আয়োজনের বিষয়ে তিনটি জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আলোচনা করেছে তারা। শুক্রবার (৬ জানুয়ারি) একটি সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র এ তথ্য জানান।

মিয়ানমারের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট জানায়, রাজধানী নেপিডোতে শান স্টেট প্রোগ্রেস পার্টি (এসএসপিপি), ইউনাইটেড ওয়া স্টেট পার্টি (ইউডব্লিউএসপি) ও ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির নেতাদের সঙ্গে তিন দিনের আলোচনায় বসেছে জান্তা সরকারের প্রতিনিধিরা।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাঅভ্যুত্থানের পর থেকেই এসব সশস্ত্র গোষ্ঠীগুলো জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে। এর আগে গত বছরের ডিসেম্বরেও পাঁচটি ছোট জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসে মিয়ানমারের সামরিক বাহিনী। সেসময় বিদ্রোহী গোষ্ঠীগুলো নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে সমর্থন করে একটি যৌথ বিবৃতি দিয়েছিল।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments