Homeরাজনীতিআসুন আগামী নির্বাচনে একসঙ্গে লড়াই করি : কাদের

আসুন আগামী নির্বাচনে একসঙ্গে লড়াই করি : কাদের

আগামী নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসুন আমরা আগামী জাতীয় নির্বাচনে একসঙ্গে লড়াই করি।

শনিবার (৭ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এ সময় বর্তমানে চলমান সংকটের মধ্যে নতুন করে সংকট সৃষ্টি না করতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বলেও জানান ওবায়দুল কাদের।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments