Homeআজকের শীর্ষ সংবাদস্বর্ণের দামে ফের রেকর্ড

স্বর্ণের দামে ফের রেকর্ড

ফের বাড়লো স্বর্ণের দাম। শনিবার (৭ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলারি সমিতি-বাজুস সোনার দাম বাড়ার ঘোষণা দেয়। মূলত সংগঠনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল রোববার থেকে নতুন দর কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, ভালোমানের সোনার দাম ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এতে ভালোমানের প্রতি ভরি সোনার দাম পড়বে ৯০ হাজার ৭৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৮৬ হাজার ৬০৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৭৪ হাজার ২৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬১ হাজার ৮৭৮ টাকা।

সোনার দামের পাশাপাশি রুপার দাম বাড়ানোর ঘোষণাও দিয়েছে বাজুস। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট রুপার দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ৩০ ডিসেম্বর দেশের বাজারে সবশেষ সোনার দাম বাড়ানো হয়। তার আগে ৪ ডিসেম্বর এবং ১৮ ও ১৩ নভেম্বর সোনার দাম বাড়ায় বাজুস। এভাবে দফায় দফায় দাম বাড়ানোর কারণে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে ওঠে মূল্যবান এ ধাতু।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments