ইভিএমের নতুন প্রকল্প সময় মতো পাশ না হলে আগামী নির্বাচন ব্যালটে করতে প্রস্তুতি নিতে বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।
রোববার (৮ জানুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা করেন।
এসময় তিনি বলেন, ১৫০ আসনে ইভিএম ব্যবহার করতে সরকারকে আট হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। জানুয়ারির মধ্যে এই প্রকল্প পাশ না হলে ১৫০ আসনে এই যন্ত্র ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আমাদের কাছে বর্তমানে যা আছে তাই দিয়েই ভোটের আয়োজন করব।
আইকে



