করোনাভাইরাসের কারণে গত কয়েক বছর বিশ্ব ইজতেমা হয়নি। তবে করোভাইরাসের পর আবারও টঙ্গিতে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। আজ শুরু হবে প্রথম পর্ব। তীব্র শীত, কনকনে বাতাস আর ঘন কুয়াশা উপেক্ষা করে দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে ইজতেমা আসচ্ছে। আজ আনুষষ্ঠিকভাবে বিশ্ব ইজতেমা শুরু হলেও গতকাল কানায় কানায় পূর্ণ হয়েছে টঙ্গির মাঠ। টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল নামতে দেখা গেছে।
শুক্রবার বাদ যহরের পর শুরু হবে বিশ্ব ইজতেমার আনুষ্ঠিকতা। সরেজমিন ঘুরে বৃহস্পতিবার রাত আটটার দিকে ইজতেমা ময়দানে প্রবেশের বিভিন্ন পথের পাশে ফুটপাতে মুসল্লিদের অবস্থান নিতে দেখা গেছে।
তারা রাস্তার পাশে পলিথিন টানিয়ে অবস্থান নিয়েছেন। মূল প্যান্ডেলে স্থান না পেয়ে মুসল্লিদের অনেকে ফুটপাতসহ আশপাশের উন্মুক্ত স্থানে অবস্থান নিচ্ছেন। মুসল্লিদের অতিরিক্ত চাপে তাদের খিত্তায় যেতে না পারায় অনেকে স্টেশন রোড-কামারপাড়া সড়কে বসেছেন। সেখান থেকে তারা ইজতেমার যাবতীয় কাজ করবেন। রান্না করার পরিবেশ না থাকায় অনেকে খাবারের জন্য হোটেল বেছে নিয়েছেন।
ইজতেমার আয়োজকরা জানিয়েছেন, এবার স্মরণকালের সবচেয়ে বেশি মুসল্লির জমায়েত হতে পারে এবার।
বাংলাপেইজ/এএসএম



